রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৩

নারী-পুরুষের জন্যে অভিন্ন টয়লেট স্থাপনে ৪০ লাখ পাউন্ড খরচ করছে ব্রিটিশ পুলিশ

নারী-পুরুষের জন্যে অভিন্ন টয়লেট স্থাপনে ৪০ লাখ পাউন্ড খরচ করছে ব্রিটিশ পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ পুলিশ কর্মকর্তাদের জন্যে লিঙ্গ নিরপেক্ষ টয়লেট স্থাপনে খরচ করা হচ্ছে ৪ মিলিয়ন পাউন্ড। এজন্যে নতুন সদর দফতরও বাজেটের ১০ শতাংশ খরচ করছে এ কাজে।

গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ পুলিশের এ সদর দফতর চালু হয় এবং সেখানে ১২’শ পুলিশ কর্তা কাজ করছেন। এধরনের টয়লেটে শাওয়ার, লকার রুম ও কাপড় পরিবর্তনের জন্যে কুঠরি রয়েছে। ৮১৯ বর্গমিটার লকাররুমের জন্যে ব্যয় হচ্ছে ২.৭ মিলিয়ন পাউন্ড।

তবে নারীবাদিদের অনেকে মনে করছেন নারী ও পুরুষের জন্যে পৃথক টয়লেট ব্যবস্থা থাকাই ছিল স্বাভাবিক ব্যাপার। যা টয়লেট ব্যবহারের ক্ষেত্রে নারীর গোপনীয়তাকে রক্ষা করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026