শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮

রাজকে পরীমণির তালাক নোটিশ

রাজকে পরীমণির তালাক নোটিশ

সোমবার অভিনেতা স্বামী শরীফুল রাজকে তালাকের নোটিশ পাঠিয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর রোববার পরীমণি আইনজীবীর পরামর্শে মুসলিম পারিবারিক আইন অনুসারে এই তালাক লেটার প্রস্তুত করেন। পরদিন তা পাঠিয়ে দেন।

ডিভোর্স লেটারে রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেছেন পরীমণি। ডিভোর্স লেটার বিষয়ে শরীফুল রাজ গণমাধ্যমকে বলেন, ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।

এর আগে গত জুন মাসের প্রথমে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটি ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন রাজ বলেছিল, সে এই বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরেও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। রাজ-পরীমণি দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026