শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬

১০ পাউন্ড সারচার্জের কারণে ৯০ হাজার যাত্রী হারালো হিথ্রো

১০ পাউন্ড সারচার্জের কারণে ৯০ হাজার যাত্রী হারালো হিথ্রো

গত নভেম্বরে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন বা ইটিএ পদ্ধতি চালু করেছে যুক্তরাজ্য।

এই ইটিএ পদ্ধতির কারণে যুক্তরাজ্যের নাগরিক নন বা দেশটিতে ভ্রমণ ভিসা নেই এমন ব্যক্তিদের প্রবেশ বা ট্রানজিট সুবিধার ক্ষেত্রে নেয়া হয়  ১০ পাউন্ড সারচার্জ।

যার ফলে গত ১০ মাসে ৯০ হাজার যাত্রী হারিয়েছে হিথ্রো বিমানবন্দর। এর  কারণ ১০ পাউন্ড সারচার্জ। যার ফলে মাসুল গুনতে হয়েছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষকে।

কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, ইউএই, সৌদি আরব ও জর্ডানের নাগরিকরা এই সারচার্জের আওতায় পড়েন।

ইটিএ পদ্ধতি চালু হওয়ার পর থেকে উল্লেখিত দেশগুলোর যাত্রী সংখ্যা হিথ্রোতে অনেকটাই কমে যায়।

সম্প্রতি হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইটিএ চালুর পর থেকে ওই সাত দেশের ৯০ হাজার যাত্রী হারিয়েছে তারা।

নতুন রুটের সাপেক্ষে যাত্রী বাড়লেও ইটিএ পদ্ধতিকে প্রতিযোগিতামূলক এভিয়েশন খাতের জন্য ‘বিধ্বংসী’ বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026