মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭

আমেরিকার পার্কে এলোপাথারি গুলিতে আহত ১৬

আমেরিকার পার্কে এলোপাথারি গুলিতে আহত ১৬

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার আমেরিকার নিউ অর্লিন্সে এলোপাথারি গুলিতে আহত হলেন ১৬ জন৷ ঘটনাটি ঘটে সোমবার বানি ফ্রেন্ড পার্কে৷

আচমকা সেখানে অত্যাধুনিক আগ্ণেয়াস্ত্র নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা৷ আতঙ্কে দিশাহারা হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে দেন৷ গুলি থেকে বাঁচতে মাঠে শুয়ে পড়েন অনেকে৷ গুলি চালিয়ে ছুটে পালিয়ে যায় বন্দুকবাজরা৷ পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷

এ সময় পার্কের একপ্রান্তে চলছিল একটি টেলিভিশন চ্যানেলের মিউজিক অ্যালবামের শুটিং৷ প্রায় পাঁচশো মানুষ জমায়েত হয়েছিলেন সেখানে৷ পার্কে অবসর কাটাচ্ছিলেন স্থানীয় মানুষজন৷ একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রূপোলি রঙের মেশিনগান নিয়ে এক বন্দুকবাজ এলোপাথারি গুলি চালায়৷ তাকে ছুটে পালিয়ে যেতে দেখেছেন পার্কে আসা লোকজন৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

তবে প্যারিসে জঙ্গিহানার পর সন্ত্রাসের মোকাবিলায় সরব হয়েছিল আমেরিকা। তাদের সতর্ক করে জঙ্গি হামলার হুমকি দিয়েছিল আইএস। তবে এই হামলা তারাই চালিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় একটি সংবাদপত্রকে নিউ অর্লিন্সের সুপারিনটেনডেণ্ট অফ পুলিশ মাইকেল হ্যারিসন জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ কয়েকজন বন্দুকবাজ হামলা চালিয়েছিল। তবে তারা সংখ্যায় কতজন তা এখনও স্পষ্ট নয়৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026