শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিয়েরা লিওনের ধর্মীয় নেতাদের দাবি, সরকার পার্লামেন্টে নিরাপদ গর্ভপাত সংক্রান্ত যে বিলটি পাস করেছে, তা কুরআন এবং বাইবেলের পরিপন্থী। তাই ধর্মীয় আদর্শ আর আচারের ভিন্নতা ভুলে সিয়েরা লিওনের মুসলিম ও খ্রিষ্টান ধর্মের নেতৃবৃন্দ এখন একজোট হয়ে পদযাত্রা করছেন।
তাদের যুক্তি মতে, বিলটি পাস করানোর আগে দেশের ধর্মীয় নেতাদের মতামত নেয়া হয়নি। তবে, বিলটির সমর্থকেরা বলছেন, দেশটিতে যোগ্য চিকিৎসক এবং প্রশিক্ষিত ধাত্রীর অভাবে গর্ভপাত করাতে গিয়ে প্রতিবছর বহু নারী প্রাণ হারান।
বরং গর্ভধারণের ১২ সপ্তাহ সময়ের মধ্যে নিরাপদে গর্ভপাত করানো গেলে, অনেক ক্ষেত্রেই মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। এই বিলটি গত ডিসেম্বরে পার্লামেন্টে পাস হয়। কিন্তু দেশটির প্রেসিডেন্ট এখনো সেটিতে সই করেননি।