শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৩

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেভিন রাড

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেভিন রাড

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কেভিন রাড। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে হারিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি প্রধান নির্বাচিত হওয়ার পরদিন এ শপথ নিলেন তিনি।

বিবিসি সূত্রে জানা যায়, দলীয় প্রধান নির্বাচনে হেরে রাজনীতি থেকে সরে  দাঁড়াচ্ছেন গিলার্ড।১৪ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের আগে বুধবার দলীয়  প্রধান পরিবর্তন করেছে লেবার পার্টি। এদিন লেবার পার্টি ৫৭ ভোটে সাবেক নেতা  কেভিন রাডকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। অন্যদিকে, গিলার্ড পান মাত্র ৪৫  ভোট। গভমেন্ট হাউসে গভর্নর জেনারেল কুয়েনটিন ব্রিসের সামনে শপথ নেন রাড।এরপর তিনি পার্লামেন্টে সংক্ষিপ্ত একটি ভাষণ দেন।গিলার্ডের প্রতি শ্রদ্ধাও নিবেদন করেন কেভিন।

রাড নতুন প্রধানমন্ত্রী  হিসাবে শপথ নেয়ার পর তাকে অভিনন্দন জানান বিরোধী নেতা টনি এবোট।রাড কখন নির্বাচন  দেবেন তাও জনগণকে স্পষ্ট করে জানানোর আহ্বান জানান তিনি। নির্বাচনে গিলার্ড সরকার ৩৫ টি আসন হারাতে পারে এবং কনজারভেটিভ বিরোধী দল  পার্লামেন্টে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে বলে বিভিন্ন জনমত জরিপের ফলে  আভাস মেলার পর লেবার পার্টি নেতৃত্বে এ পরিবর্তন এল।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026