শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০০

নিষ্পত্তির জন্য ১৯০ কোটি ডলার

নিষ্পত্তির জন্য ১৯০ কোটি ডলার

ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি মানি লন্ডারিংয়ের অভিযোগ নিষ্পত্তির জন্য  ১৯০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে মার্কিন কর্তৃপক্ষকে। মানি লন্ডারিং সংক্রান্ত ঘটনায় এত বিশাল অঙ্কের অর্থ দেয়ার ঘটনা এই প্রথম । ব্যাংকটি সংঘবদ্ধ মাদক পাচারকারী গোষ্ঠীগুলোকে অর্থ পাচারে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া, যে সব দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে তাদের অর্থ লেনদেনেও ব্যাংকটি সহায়তা করেছে। এ ব্যাপারে মার্কিন সিনেটের তদন্তের পর চলতি বছরের গোড়ার দিকে এইচএসবিসি স্বীকার করে,মানি লন্ডারিং সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণে তারা দুর্বলতার পরিচয় দিয়েছেন। এ বিষয়টির নিষ্পত্তি করার বা এ সংক্রান্ত বিষয়ে জরিমানা দেয়ার জন্য এইচএসবিসি ১৫০ কোটি ডলার সমপরিমাণ অর্থ সরিয়ে রেখেছে বলে গত মাসে ঘোষণা করেছিল।

এইচএসবিসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টুয়ার্ট গালিভার বলেন,অতীত ভুলের সব দায়-দায়িত্ব ব্যাংক কর্তৃপক্ষ স্বীকার করছে। ব্যাংকটি আরো বলেছে, মানি লন্ডারিংয়ের মত ঘটনা প্রতিহত করার জন্য ২০ কোটি ডলার ব্যয়ে এইচএসবিসির নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026