রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৪

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টায় সবার আগে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভারমন্টে ভোটগ্রহণ শুরু হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা) সবার আগে কেন্দ্র খুলে দিয়ে ভোটগ্রহণ শুরু করা হয়।

এরপর নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ দেশের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ভোর ৬টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

অন্যান্য রাজ্যেও নিজস্ব স্থানীয় সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হবে।

এর আগে ডাকযোগে পাঠানো মেইল-ইন ব্যালট ও আগাম ভোটিং ব্যবস্থার মাধ্যমে বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার ইতোমধ্যে নিজেদের ভোট দিয়েছেন।

কংগ্রেসে নিজেদের প্রতিনিধি নির্বাচনে যুক্তরাষ্ট্রজুড়ে ২৩ কোটিরও বেশি নিবন্ধিত ভোটার ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দেশটির মধ্যবর্তী এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

এর পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যের ভোটাররা তাদের গভর্নরও নির্বাচন করবেন। বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই ক্ষমতাসীন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026