রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাছিবুর রহমান (৩৩) নামের এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

মেরিল্যান্ডের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জিমি পল যৌথভাবে এই তথ্য প্রকাশ করেছেন।

মামলার নথি অনুযায়ী, মার্কিন নাগরিক নন তা জানা সত্ত্বেও হাছিবুর রহমান ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দিয়েছিলেন।

ওই নির্বাচনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন সিনেট বা প্রতিনিধি পরিষদের প্রার্থী নির্বাচন করা হয়েছিল।

আইনি প্রক্রিয়ায় এই তথ্য বা চার্জশিট কোনও অপরাধের চূড়ান্ত রায় নয়। আইনি কার্যক্রমে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হিসেবে গণ্য হবেন।

অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমান সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে প্রকৃত সাজা সাধারণত সর্বোচ্চ শাস্তির চেয়ে কম হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের সাজা নির্ধারণের নির্দেশিকা ও আইনের অন্যান্য বিধান বিবেচনায় নিয়ে ফেডারেল জেলা আদালতের বিচারক সাজা নির্ধারণ করবেন।

তদন্তে কাজের জন্য এফবিআইকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাটর্নি কেলি ও হেইস। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসের বাল্টিমোর কার্যালয়ের সহায়তারও প্রশংসা করেন তিনি।

মামলাটি পরিচালনার দায়িত্বে থাকা সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসেকেও ধন্যবাদ জানান হেইস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026