রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৪

দ্বৈত নাগরিকদের ভোটে প্রার্থী হওয়াসহ প্রবাসীদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান

দ্বৈত নাগরিকদের ভোটে প্রার্থী হওয়াসহ প্রবাসীদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশী প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান প্রক্রিয়া সহজিকরণ, ভোটাধিকার নিশ্চিত করা ও দ্বৈত নাগরিকদের ভোটে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার প্রতিবন্ধকতা অবিলম্বে দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যস্থ সম্মিলিত প্রবাসী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এবং ব্রিটিশ ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেন।

গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

মতবিনিময় সভায় মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নিজেদের মৌলিক অধিকার ও বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত।

সাংবাধানিক অধিকার পাওয়ার জন্য পদে পদে অবহেলা ও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা দূর করা গেলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স যেমন বাড়বে তেমনি বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী প্রবাসীরাও আরও বেশি দেশমুখী হবেন। দেশে অর্থনৈতিক বিনিয়োগ করতে আগ্রহী হবেন।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারক বেলায়েত হোসেন বলেন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই প্রবাসী অধিকার সংরক্ষণ পরিষদ প্রতিষ্ঠা করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে জঠিলতা ও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বেসি, হাইকমিশন ও কনস্যুলেট অফিস গুলোতে সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান হয়রানি ও জটিলতা নিরসনে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন দেশে নিজের মেধা, শ্রমের মাধ্যমে উপার্জনকারী প্রবাসীরা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে অবদানের লক্ষ্যে বিনিয়োগে আগ্রহী। অথচ দেশে আসার পর যখন নানারকম হয়রানি ও প্রতিবন্ধকতার মুখোমুখি হন তখন হতাশ হয়ে ফিরে যান।

যদি যথাযথ সুযোগ তৈরি করা হয় তাহলে প্রবাসী বাংলাদেশীরা বিনিয়োগের মাধ্যমেও দেশের উন্নয়ন, কর্মসংস্থান তৈরি ও অর্থনীতিতে গুরুত্বকপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, সরকারের যারাই থাকেন তাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি নাগরিকের প্রাপ্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিনিয়োগের প্রতিবন্ধকতা গুলো দূর করা। সেবা সার্ভিস গুলোতে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা।

বিমানবন্দর গুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধ করে প্রাপ্য ন্যায্য সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত অবিলম্বে বিমানবন্দর গুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহন করা। যাতে প্রতিটি নাগরিক বিমানবন্দর ব্যবহার করে বিদেশে যাতায়াত ও প্রবাসীদের আসা-যাওয়ার পথে কোনরকমের হয়রানির মুখোমুখি হতে না হয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি ও ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, বাসস প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. মারুফ হাসান, আব্দুল হান্নান ও সহযোগী সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

এদিকে, ভারতের মুর্শিদাবাদের অধ্যাপক আব্দুল হালিম শেখও একই দিন সিলেট প্রেসক্লাব সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026