মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৮

দেয়াল ধসে ৩ জন নিহত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের

দেয়াল ধসে ৩ জন নিহত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের

শীর্ষবিন্দু নিউজ: সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল ধসে ২ নারীসহ ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে তিনটার দিকে স্টেডিয়ামের পূর্বদিকের লাক্কাতুরা চা বাগানের চা পাতল শ্রমিক কলোনীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহতরা হলেন- লাক্কাতুরা চা বাগানের চা শ্রমিক আজান আলীর ছেলে জাহেদ আহমদ (১২), মেয়ে নাসিমা আক্তার (১৮) এবং শ্রীমঙ্গলের চা শ্রমিক কুতুব উদ্দিনের ছেলে রুহুল (১৪)।জানা যায়, স্টেডিয়ামের পূর্বদিকের দেয়ালের ঠিক নীচে চা শ্রমিক আজান আলীর ঘর। হঠাৎ রাত আড়াইটার দিকে স্টেডিয়ামের দেয়াল ভেঙ্গে পড়ে। এসময় আজান আলীসহ পরিবারের কয়েকজন সদস্য ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও বেরিয়ে আসতে পরেনি পরিবারের তিন সদস্য।পরে এলাকাবাসী দু’জনকে বের করতে পারলেও অপর একজনকে ধ্বংস্তুপের নীচ থেকে বের করেন ফায়ার ব্রিগেডকর্মীরা।

নিহত রহুল শ্রীমঙ্গল থেকে চাচার বাসায় বেড়াতে এসেছিলো। সে শ্রীমঙ্গলের চা শ্রমিক কুতুব উদ্দিনের পুত্র। ঘটনার খবর পেয়েই গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার ব্রিগেড কর্মীরা। তারা রাতে ফ্লাডলাইট জ্বালিয়ে উদ্ধার কাজ চালায়।  এলাকাবাসী ২ জনের লাশ উদ্ধার করলেও একজনের লাশ ফায়ার ব্রিগেডের কর্মীরা উদ্ধার করেছেন। লাশটি দেয়াল চাপা পড়ায় এলাকাবাসী উদ্ধার করতে পরেননি। করেছি।নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে নেওয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026