শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৮

অবশেষে শিকলমুক্ত হলেন মিনতি রাণী

অবশেষে শিকলমুক্ত হলেন মিনতি রাণী

নিউজ ডেস্ক: অবশেষে শিকল মুক্ত হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বানারপাড়া বাজারসংলগ্ন শিমুল তাইড় মাস্টারপাড়া গ্রামের মিনতি রাণী (২২)। রোববার বিকেলে মিনতিকে উদ্ধারের পর পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে বলে জানান সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল।

আব্দুল আউয়াল। জানান, বিষয়টি জানতে পারে দ্রুত মিনতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. আহাদ আলী জানান, দীর্ঘদিনের অপচিকিৎসায় মিনতির যে অবস্থা দাঁড়িয়েছে, তাকে সম্পূর্ন সুস্থ করতে র্দীঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন ।

এর আগে ওই গ্রামের নিজ বাড়িতে দীর্ঘ আট বছর ধরে বন্দি জীবনযাপন করছেন মিনতি। দীর্ঘ সময় শেকল পরায় পায়ে কড়া পড়ে গেছে তার। গত ২৭ জুন শুক্রবার মিনতির শিকলবন্দি জীবনের উপর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সপ্তম শ্রেণিতে থাকাবস্থায় মিনতি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মিনতির হতদরিদ্র বাবা সিনধিয়া রাম সাধ্যমতো ফকির-কবিরাজ দেখান। এতে একপর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই মেয়ের পায়ে শেকল বেঁধে রাখেন বাবা-মা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026