শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাস পরীক্ষার পরীক্ষা করতে দীর্ঘসূত্রিতা ও কীট সংকট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে বরিস সরকার।
এদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের করোনা পরীক্ষার সক্ষমতা ও পদ্বতিকে সমর্থন জানিয়ে বলেছেন, টেস্ট কীটের চাহিদা ব্যাপক হারে বেড়েছে যার দরুন অনেকের পরীক্ষা করাতে দীর্ঘ সময় লাগছে। এছাড়া পরীক্ষা না করাতে পেরে মানুষের হতাশার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, অক্টোবরের শেষ নাগাদ করোনা পরীক্ষা ৫ লক্ষতে উন্নীত করা হবে।
এদিকে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য কারা অগ্রাধিকার পাবেন তার উপর ভিত্তি করে সরকার একটি তালিকা তৈরি করছে। কেয়ার হোম স্টাফ এবং বাসিন্দারা এই তালিকায় শীর্ষে অবস্থান করবে বলে ধারনা করা হচ্ছে। কেয়ার হোমের সংক্রমন বাড়ছে স্বীকার করে প্রধানমন্ত্রী বরিস জনসন এমপিদের বলেছেন, এই সপ্তাহে কেয়ার হোমের ব্যাপারে সরকারের অ্যাকশন প্লান প্রকাশ করা হবে।
এদিকে ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ২০ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৬৮৪ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যু সংখ্যা। গত ৮ মে‘র পর সর্বাধিক সংখ্যক ৩৯৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে।