মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ৪ শতাধিক ডেলিগেটস অতিথিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের সতস্ফুর্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ই অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং মহিলা নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি প্রেট্রন ডঃ হাসনাত এম হোসেন এমবিই, প্রেট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ‍্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট এর চেয়ার হারুনুর রশিদ,কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান,মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি, ও সৈয়দ সায়েম করিম,সহ ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

সম্মেলনের ২য় অধিবেশনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ২০২৬-২৮ সালের জন‍্য নতুন কমিটি গঠণ করা হয়। প্রধান চার কর্মকর্তা হলেন কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর প্রেসিডেন্ট ,আশরাফ মিয়া জেনারেল সেক্রেটারী ,মিসেস হেলেন ইসলাম ট্রেজারার।

সম্মেলন উপলক্ষে ‘ঐক‍্যের বন্ধন নামে একটি আকর্ষনীয় ম‍্যাগাজিন প্রকাশ করা হয়।

সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটী সংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা সহ ছিল রকমারি মাজাদার খাবার এর সমাহার। সম্মেলনটি সিলেটবাসীর এক মিলন মেলায় পরিনত হয়।

প্রবাসের মাটিতে একখণ্ড সিলেটের আবহ, সবার আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্য ও মিলনমেলায় দিনটি ছিল সত্যিই অসাধারণ ও স্মরণীয়।

সম্মেলনে বক্তারা, ওসমানী বিমান বন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজ সহ বিদেশী সব এয়ারলাইনের ফ্লাইট চালু, ‘বিমানের ভাড়া হ্রাস, শাহ জালাল বিমান বন্দরের ট্রলি সংকট দূরিকরণ ও যাত্রী হয়রানী বন্ধ ,ঢাকা-সিলেট ছয়লাইনের কাজ দ্রুত সম্পন্ন সহ সিলেটবাসীর বিভিন্ন ন‍্যায় সঙ্গত দাবী দাওয়া তুলে ধরেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যাবসায়ী শাহনুর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব,কাউন্সিলার এ কে এম হেলাল, কাউন্সিলার গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক গুলজার আহমদ খান সহ সংগঠন এর উপদেষ্টাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আমাদের চারজনের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আগামী দু’বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

আমরা যুক্তরাজ্যের যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের কমিউনিটি ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে সম্মেলনে আগত অতিথিবৃন্দ বলেন, যুক্তরাজ্যের সকল অঞ্চল থেকে, দূর-দূরান্তের পথ পাড়ি দিয়ে যাঁরা এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ,ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বৃহত্তর সিলেট কমিউনিটির সবাইকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পারা সত্যিই অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

কমিউনিটির সকলের সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাজ্যজুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে হবে বলে অভিমত ব্যাক্ত করেছেন।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026