রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০২

মেয়র আরিফের হাতে হাতুরি

মেয়র আরিফের হাতে হাতুরি

শীর্ষবিন্দু নিউজ: মেয়র আরিফুল হক চৌধুরী এলাকাবাসীকে সাথে নিয়ে নিজেই হাতে তুলে নেন হাতুড়ি এবং বিভিন্ন স্থাপনা ভাঙার কাজে নিয়োজিত হন। মঙ্গলবার সকাল ১০টায় মেয়র আরিফুল হক চৌধুরী চৌকিদেখীর ৩ নম্বর গলি পরিদর্শনে যান। এসময় তার সঙ্গে ছিলেন নগর উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সিলেট সিটির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আহবানে এবার সাড়া দিয়েছেন সিলেট সিটির ৬নম্বর ওয়ার্ডের চৌকিদেখী এলাকার বাসিন্দারা। রাস্তা প্রশস্ত করার স্বার্থে এলাকাবাসী নিজেদের জায়গা ছেড়ে দিতে সম্মত হয়েছেন। এসময় তারা চৌকিদেখীর ৩নম্বর গলিটি সরু থাকার কারণে জনগনের দুর্ভোগের কথা এলাকাবাসীর সামনে তুলে ধরেন এবং রাস্তা প্রশস্থ করার স্বার্থে রাস্তার দুই পাশ থেকে প্রত্যেককে কয়েকফুট জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিকে এসময় সংশ্লিষ্টরা নিজেদের জমি রাস্তার প্রশস্ত করার স্বার্থে ছেড়ে দিতে রাজি হন।


সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে চৌকিদেখি ৩ নম্বর গলিটি বর্তমানে ৮-১০ ফুট প্রশস্ত। আরও কমপক্ষে ৫-৬ ফুট নতুন করে যুক্ত হলে রাস্তাটি অনেক প্রশস্ত হবে এবং এতে করে এলাকাবাসীই উপকৃত হবেন। রাস্তাটির দৈঘ্য ৪০০ মিটার এবং এর আগে এখানে ৭০ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে উল্লেখ করে সিলেট সিটির প্রকৌশল বিভাগ জানিয়েছে, বর্তমানে এখানে আরও ৫৫ লাখ টাকার উন্নয়ন কাজ পরিচালিত হবে। এদিকে রাস্তা প্রশস্ত করার সফল উদ্যোগ গ্রহন করায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026