মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৭

সাবেক স্পিকার জমির উদ্দিনের দুই ছেলের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

সাবেক স্পিকার জমির উদ্দিনের দুই ছেলের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডকে প্রায় ৩শ কোটি টাকার ক্ষতিগ্রস্ত করে অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দুই ছেলে নওফেল জমির ও নওশের জমিরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে জমির টেলিকমের এ দুই কর্ণদারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানের বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেন দুদক কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে  অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, নওশের ও নওফেলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ছাড়াও জঙ্গি অর্থায়নের অভিযোগও দুদকে এসেছে। এসব অভিযোগ আমরা খতিয়ে দেখবো।

জানা গেছে, জমির টেলিকমের কাছে বিটিসিএলের পাওনা টাকার পরিমাণ ২৪০ কোটি। এছাড়া বকেয়া টাকাসহ মোট ৩শ কোটি আত্মসাৎ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026