মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০

রমনা বোমা হামলা মামলার রায়: ৮ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

রমনা বোমা হামলা মামলার রায়: ৮ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

শীর্ষবিন্দু নিউজ: রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ৮ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি ৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, মাওলানা আকবর হোসাইন, মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই। বাকি ৬ আসামী শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও হাফেজ মাওলানা ইয়াহিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।

আসামীদের মধ্যে ৯ জন কারাগারে রয়েছেন এবং বাকিরা পলাতক।  দীর্ঘ ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হল। এর আগে গত ১৬ জুন এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও বিচারক কোনো কারণ উল্লেখ না করেই ওইদিন রায় ঘোষণা না করে ২৩ জুন নতুন দিন ধার্য করেন।

২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনসহ মোট ১০ জন নিহত হয়। এছাড়াও আরো বহুলোক আহত হন। ২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশ। চার্জশিট দাখিলের পর ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026