শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪১

প্রধানমন্ত্রী এখন বিশ্বনেতা সিলেটে বললেন আইজিপি

প্রধানমন্ত্রী এখন বিশ্বনেতা সিলেটে বললেন আইজিপি

শীর্ষবিন্দু নিউজ: সিটি নির্বাচনে নির্বাচন কমিশন যে ধরনের সহযোগিতা চাইবে সে ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন আইজিপি মো. শহিদুল হক। একই সঙ্গে হরতাল ও অবরোধের নামে যারা নাশকতা করতে চাইবে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। গতকাল সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে রিজার্ভ রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যায়নি উল্লেখ করে আইজিপি শহিদুল হক বলেন, উনার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। আর উনি যদি নিখোঁজ হয়ে থাকেন পুলিশ তাকে উদ্ধার করতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি বলেন, গত ৫ বছর ও চলমান এক বছর তিন মাস দেশ সবক্ষেত্রে এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সমস্যার সমাধানে আন্তরিক। আমরা চাওয়ার আগেই তিনি সব সমস্যার সমাধানে কাজ করে থাকেন। দেশের মাথাপিছু আয় ১২শ’ ডলার ও প্রবৃদ্ধি তিনগুণ বেড়েছে উল্লেখ করে আইজিপি বলেন, বর্তমান সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আধুনিকায়নের পাশাপাশি পর্যটন ও নৌ পুলিশসহ বিভিন্ন ধরনের ইউনিট গঠন করে জনগণের সেবা বাড়াচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন উল্লেখ করে তিনি বলেন, ‘তার কর্মে তিনি এখন বিশ্বনেতা।’ জনগণের সহযোগিতায় দেশ থেকে জঙ্গিবাদ, গুম, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল সম্ভব হয়েছে বলে মন্তব্য করে পুলিশের আইজিপি বলেন, ২০১৩ সালে দেশব্যাপী জঙ্গি তৎপরতা চালানো হয়েছিল। ১৮ জন পুলিশকে মারা হয়েছিল। ৩শ’জন পুলিশকে চিরতরে পঙ্গু করে দেয়া হয়েছিল। তিন হাজার পুলিশকে আহত করেছিল। শুধু তাই নয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে আড়াই মাসব্যাপী পেট্রলবোমা, ককটেল, গাড়ি ও ট্রেন পুড়িয়ে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। তারা পুলিশকে নিষ্ক্রিয় করতে আতঙ্ক ছড়িয়ে পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল।

কিন্তু বারবারই এদেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করেনি। তারা বিগত আড়াই মাসে ৬শ’ জনকে হাতে-নাতে পেট্রেলবোমাসহ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, জনগণ পুলিশকে সহযোগিতা করায় জঙ্গিবাদের দোসররা আজ নিষ্ক্রিয় হয়ে গেছে। নতুবা পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব ছিল না।

সিলেটের আরআরএফ কমান্ডার আনছার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার নুরুল আমিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026