শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৫

অভিষেকের আগেই আলোচনায় সাইফকন্যা সারা

অভিষেকের আগেই আলোচনায় সাইফকন্যা সারা

বিনোদন ডেস্ক: অমৃতা খান ও সাইফ আলী খানের কন্যা সারা আলী খান বলিউডে অভিষেকের আগেই বেশ আলোচনায় চলে এসেছেন।

কারণ পর পর বড় প্রযোজনা প্রতিষ্ঠানের তিনটি ছবির কাজ ফিরিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। অমৃতা ও সাইফের মধ্যে ডিভোর্স হয়েছে অনেক আগেই। বর্তমানে সাইফ কারিনাকে বিয়ে করে সংসার করছেন।

অন্যদিকে সারা আলী খান বড় হয়েছেন মা অমৃতা খানের কাছেই। তবে বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে সারার। চমকের বিষয় হলো করণ জোহরের ধর্ম প্রোডাকশনের দুটি ছবির কাজ ফিরিয়ে দিয়েছেন সারা। এর মধ্যে ছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’ ছবিটিও। এছাড়াও সানি দেওলের প্রোডাকশনের একটি কাজও ফিরিয়েছেন সারা।

তবে এ ছবিগুলো তিনি ফিরিয়েছেন মা অমৃতা খানের সিদ্ধান্তে। এ বিষয়ে অমৃতা খান বলেন, সারা অবশ্যই বলিউডে কাজ করবে। তাকে সেভাবেই তৈরি করেছি আমি।

তবে প্রথম ছবিতেই যেন তার কাছ থেকে দর্শক চমক পায় সেটা আমি চাই। আর সে কারণেই কিছু ছবির কাজ সম্মানের সঙ্গে ফিরিয়ে দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026