মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২০

স্কানথর্পে বাংলাদেশি সামার ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

স্কানথর্পে বাংলাদেশি সামার ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং শিকড়ের সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে যুক্তরাজ্যের স্কানথর্প শহরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি সামার ফেস্টিভ্যাল ২০২৬।

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিংকনশায়ারের উদ্যোগে শহরের শেফিল্ড পার্কে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি আশপাশের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, নারী-পুরুষ এবং শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মেলাপ্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্টল, শিশুদের নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারিবারিক মিলনমেলায় দিনভর মুখর ছিল পুরো আয়োজন। প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশের আবহ ফিরে আসে এই উৎসবকে ঘিরে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিংকনশায়ারের চেয়ারম্যান এ কে শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ জিয়াউল হক। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির মূল্যবোধ তুলে ধরতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026