সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৯

এক ডিমেই ৫ কুসুম

এক ডিমেই ৫ কুসুম

বিস্ময়কর ডেস্ক: একটা কিনলে একটা ফ্রি। এমনটা দেখতে আমরা সবাই অভ্যস্ত। কিন্তু একটা ডিম কিনে আরও চারটে কুসুম ফ্রি, এমন ঘটনা খুবই দুর্লভ।

চীনর হুবেই প্রদেশের এমএস তাও নামে এক নারীর ক্ষেত্রে এই বিরলতম ঘটনা ঘটেছে। ওমলেট করার জন্য একটি ডিম ফাটিয়ে যখন পাত্রে ফেলেন দেখে চক্ষু ছানাবড়া তাও-র। একটা-দুটো নয় একেবার পাঁচটা কুসুম! প্রত্যেকটাই অক্ষত এবং আকারে স্বাভাবিক।

তাও জানান, স্থানীয় বাজার থেকে তিনে কিনে আনেন ওই ডিম। আর পাঁচটা ডিমের মতোই দেখতে। প্রত্যেকটি ডিমের কুসুম ছিল প্রায় ১.৫ সেন্টিমিটার ব্যাসার্ধের।

হুজহং এগ্রিকালচার ইউনিভার্সিটির ফুড সায়েন্স এবং প্রযুক্তি বিদ্যার প্রফেসর জিন গুয়োফেং জানিয়েছেন, একটি ডিমের মধ্যে দু’টি কুসুম প্রায়ই দেখা যায়। কিন্তু একটি ডিমের পাঁচটি কুসুম একেবারেই বিরল ঘটনা।

তিনি বলেন, এটি মুরগির এক ধরনের ডিজঅর্ডার বলা যেতে পারে। এই ডিমের কুসুম সংকোচ ছাড়াই খাওয়ার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালে ব্রিটেনে জ্যান লং নামে এক মহিলা একাধিক কুসুম খুঁজে পান একটি ডিমের ভিতর। কিন্তু সে ক্ষেত্রে কুসুমের সংখ্যা ছিল চারটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026