বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রবাসী গ্রাহক পরিষদের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রবাসী গ্রাহক পরিষদের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

সেন্ট্রাল লন্ডনের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রবাসী গ্রাহক পরিষদের ২৫ সদস্যবিশিষ্ট প্রাথমিক আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সরকারের সিআইপি জনাব গোলাম মর্তুজাকে কনভেনর এবং সিএসআরএম বাংলাদেশ ও এসএমএস মুড ইউকে-র পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুর রহমান সুমনকে মেম্বার সেক্রেটারী হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ ও অল সিজনস এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ হেলাল উদ্দীনকে জয়েন্ট কনভেনর হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, সিরাজুল ইসলাম শাহীন, হেড অব ল’মেটিক সলিসিটরর্স ব্যারিস্টার এ্যান্ড সলিউসিটর মোহাম্মদ আসাদুজ্জামান, পার্টনার অব ল’ মেটিক সলিসিটরস ব্যারিস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ব্যারিস্টার মোহাম্মদ নাজির আহমেদ, ড. মোহাম্মদ কামরুল আহসান, ক্যাপ্টেন (অব) গোলাম কিবরিয়া, ড. মোহাম্মদ মনোয়ার হোসেন, এফ. কে. এম. শাহজাহান, সিভিক নেতা নুরুল আফসার ভূঁইয়া এবং ব্যারিস্টার এ্যান্ড সলিউসিটর মোহাম্মদ মোজাম্মেল হক তুহিন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ব্যবসায়ী ফখরুল ইসলাম ভূঁইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ আর. কে. রাকিব, আলী আহমেদ, ফুয়াদ হোসেন, আলমগীর হোসেন, মার্শাল আর্টিস্ট মিজানুর রহমান জাকি, তালহা চৌধুরী, শামিম আহমেদ চৌধুরী এবং এনামুল হক।

সভায় বক্তাগণ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবাসীদের ভূমিকা ও পরবর্তী ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান, ড. মনোয়ার হোসেন, ব্যারিস্টার ফখরুল ইসলাম, ব্যারিস্টার ওয়াহিদ আহমদ মাহমুদ, ব্যারিস্টার এ্যান্ড সলিসিটর আবদুল হালিম সরকার, ব্যারিস্টার আব্দুর রউফ রুবেল, ব্যারিস্টার ইকবাল হোসাইন, মোহাম্মদ আবদুল লতিফ, নোমান আল আযমী, বিশিষ্ট ব্যবসায়ী আনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, সাংবাদিক বদরুদ্দোজা বাবু, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব তাওহিদুল করিম মুজাহিদ, ড. শামসুল আলম গোলাপ এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহসিন লিটনসহ আরও অনেকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026