শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৬

দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে করণীয়

দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে করণীয়

পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে সব দেশের নাগরিকদের জন্য স্পনসর ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।

নতুন এ ব্যবস্থার ফলে একই ভিসা ব্যবহার করে পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আমিরাতে প্রবেশ করা যাবে।

গালফ টুডে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি এই দীর্ঘমেয়াদি ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভিসার আওতায় প্রতিটি সফরে একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৯০ দিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন।

প্রয়োজন হলে আরও ৯০ দিন পর্যন্ত অবস্থানের মেয়াদ বাড়ানো যাবে। তবে এক বছরের মধ্যে মোট অবস্থানের সময় ১৮০ দিনের বেশি হতে পারবে না।

ভিসা পেতে যেসব কাগজপত্র লাগবে

জিডিআরএফএর নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে কয়েকটি নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—

  • সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা বৈধ পাসপোর্টের কপি
  • ন্যূনতম ৪ হাজার মার্কিন ডলার (বা সমপরিমাণ অর্থ) জমা রয়েছে—এমন ব্যাংক স্টেটমেন্ট
  • বৈধ স্বাস্থ্য বীমা (হেলথ ইন্স্যুরেন্স)
  • নিশ্চিত রিটার্ন বা রাউন্ড-ট্রিপ বিমান টিকিট

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শর্ত পূরণ করতে পারলে বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

 নতুন এ উদ্যোগের মাধ্যমে পর্যটকদের জন্য দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে দেশটির সরকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026