বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪২

লন্ডনে এমসিএর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত: ডকল্যান্ড ইউনিট চ্যাম্পিয়ন

লন্ডনে এমসিএর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত: ডকল্যান্ড ইউনিট চ্যাম্পিয়ন

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর সদস্যদের স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে লন্ডনের সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে ‘পপলার বাথ’-এ এক প্রাণবন্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় সাউথ ইস্ট রিজিয়নের বিভিন্ন এলাকা থেকে মোট ১০টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠিত একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচ শেষে ডকল্যান্ড ইউনিট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিএর সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী। তিনি আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

বক্তব্যে তিনি বলেন, সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সকল সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টটি এমসিএর একটি পরীক্ষামূলক (পাইলট) উদ্যোগ। সদস্যদের কর্মচঞ্চল, সুস্থ ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের সব অঞ্চলে এ ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সফল ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য সাউথ ইস্ট রিজিয়নের আঞ্চলিক সম্পাদক এমদাদুর রহমান এবং তাঁর নিবেদিতপ্রাণ টিমের সদস্য মহিন মজুমদার, সলিসিটর মোহাম্মদ ইকবাল, আবু তাহের সরকার ও আব্দুর রউফ-কে বিশেষভাবে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত ক্রীড়া আয়োজন এমসিএ সদস্যদের মধ্যে সুস্বাস্থ্য, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026