শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫০

মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিমাপ পদ্ধতি

মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিমাপ পদ্ধতি

অন্যকিছু ডেস্ক: নিরাপদে ও ঝামেলাবিহীন মোটরসাইকেল চালাতে প্রতিদিন ইঞ্জিন অয়েলের মাত্রা পরখ করতে হবে। পরিমাপের জন্য চিহ্নিত সর্বোচ্চ মাত্রা (আপার লেভেল) এবং সর্বনিম্ন মাত্রা (লোয়ার লেভেল) এর মধ্যেই ইঞ্জিনের তেল থাকা উচিত।

ছাড়াও কোথাও দিয়ে তেল চুঁইয়ে পড়ছে কিনা তাও দেখতে হবে। কাজটি করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন :

১. সমতল কোনো স্থানে মেইন স্ট্যান্ডে মোটরসাইকেলটিকে দাঁড় করান।

২. ইঞ্জিন ৩-৫ মিনিট চালু করে রাখুন।

৩. এবার ইঞ্জিন বন্ধ করে ডিপস্টিক খুলে ফেলুন। এটাকে পরিষ্কার করে নিন এবং এটাকে তার স্থানে প্রবেশ করান। তবে প্যাঁচ দিয়ে লাগিয়ে ফেলবেন না।

৪. ডিপস্টিকের আপার লেভেল এবং লোয়ার লেভেলের মধ্যেই থাকবে তেলের মাত্রা।

৫. যদি তেল লোয়ার লেভেল ছুঁই ছুঁই করে তবে তেল দিতে হবে। সাধারণত প্রতি ৩০০০ কিলোমিটার চলার পর তেল এই মাত্রায় আসতে পারে। নির্দেশিত ইঞ্জিন ওয়েল আপার লেভেল পর্যন্ত ভরে দিন।

৬. আপার লেভেল ছাড়িয়ে বাড়তি তেল ভরবেন না কিন্তু।

৭. ডিপস্টিকটি আবারো তার স্থানে দিয়ে পরীক্ষা করুন কোনো ছিদ্র রয়েছে কিনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026