নিউজ ডেস্ক: বরগুনার তালতলী প্রেসক্লাব নির্বাচনে সরকারী কর্মচারীর অংশ গ্রহন এর অভিযোগ পাওয়া গেছে।। আগামী ২৯ ডিসেম্বর তালতলী প্রেসক্লাব নির্বাচন।
এ নির্বাচনে বাংলাদেশ প্রেস কাউনসিল, জাতীয় প্রেসক্লাব এবং জেলা প্রেসক্লাব এর বিধিমালা উপেক্ষা করে ২জন সরকারী কর্মচারী অংশ গ্রহন করছেন। এরা হলেন তালতলী উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ গোলাম কবির সাগর ও উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ গোলাম কিবরিয়া। এরা ২জনই ২টি আন্ডার গ্রাউন্ড কাগজের সাংবাদিক।
সরকারী কর্মচারী হওয়ায় বিধি অনুযায়ী যারা প্রেসক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা রাখেনা, তারাই আবার একটি অশুভ শক্তির ইঙ্গিতে প্রেসক্লাবের ২টি গুরুত্বপূর্ন পদে প্রতিদন্ধীতা করছে। তালতলী প্রেসক্লাবকে পুথিগত করার সকল সরজন্তের হোতা প্রেসক্লাব সভাপতি এদের সকল সহোযোগিতা করছেন। এই সভাপতি স্বাধীনতা বিরোধী শক্তির দোষর বলে অভিযোগ রয়েছে।
তাই অভিলম্ভে প্রেসক্লাবের নির্বাচন স্থাগিত ঘোষনা করে সরকারী কর্মচারীদ্বয় এর প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তালতলীবাসী।
এ ব্যাপারে প্রেসক্লাব নির্বাচনে মনোনিত নির্বাচন কমিশনার তালতলী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু ছিদ্দিক এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমার কাছে কোন লিখি অভিযোগ আসেনি। অভিযোগ পাইলে ব্যাবস্থা নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাসহ উদ্ধর্তন কর্তপক্ষের আমলে নেয়া একান্ত প্রয়োজন।