বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩

ট্রাম্প-কিম সম্মেলনের আগে ত্রিপক্ষীয় বৈঠকে উ. কোরিয়া, চীন ও রাশিয়া

ট্রাম্প-কিম সম্মেলনের আগে ত্রিপক্ষীয় বৈঠকে উ. কোরিয়া, চীন ও রাশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক ১২জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হংকং ডেইলি জানায়, কিম-ট্রাম্প বৈঠককে সামনে রেখে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হতে যাচ্ছেন উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট।

৯ জুন চীনের পূর্বাঞ্চলিয় শহর কুইংদাওতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করার কথা রয়েছে কিম জং উনের। ৬ থেকে ৯ জুন চীন এবং রাশিয়ার নেতাদের সম্মেলন সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এর সময়সূচীর মধ্যেই তিন নেতার বৈঠক নির্ধারণ করা হয়েছে।

যদি কিম এই সম্মেলনে অংশ নেন হতে এটি হবে তিন মাসেরও কম ব্যবধানে কিমের তৃতীয়বার চীন সফর। ইতোমধ্যেই কিম দুই বার ঝটিকা সফরে চীন গিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৃহস্পতিবার কোরিয়া সফরে যাচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া তার ঐতিহাসিক মিত্রদের সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা দিতে চাইছে। অন্যদিকে মস্কো ও বেইজিংাও কোরিয়াকে নিজেদের বলয় থেকে সরতে দিতে রাজি নয়।

ট্রাম্প-কিম বৈঠকে যুক্তরাষ্ট্র পরমাণুনিরস্ত্রীকরণের ইস্যুতে জোর দিলেও দুই নেতার বৈঠকের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয় নি। উত্তর কোরিয়াও স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের স্বার্থকে প্রাধান্য দিবে তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026