মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৫

বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিতে জাপানকে টপকে যাবে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিতে জাপানকে টপকে যাবে ভারত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: চলতি বছরেই যুক্তরাজ্যকে টপকে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে ভারত। আর ২০২৫ সালে জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হবে ভারত।

গত শুক্রবার বৈশ্বিক বাজার গবেষণা তথ্য পরিবেশক আইএইচএস মার্কিট প্রকাশিত এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়। সূত্র: মার্কিট নিউজ, লাইভমিন্ট।

চলতি বছরের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে। লোকসভা নির্বাচনের পরেই সর্বশেষ বার্ষিক অর্থনৈতিক সমীক্ষায় দেশটির অর্থ মন্ত্রণালয় ‘অর্থনৈতিক রোডম্যাপ ২০২৫’ প্রকাশ করেছে।

রোডম্যাপের মূল লক্ষ্য চলতি বছরের ৩ ট্রিলিয়ন ডলার অর্থনীতি থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির অর্থনীতিকে ৫ লাখ কোটি ডলারে উন্নীত করা। যা কার্যকর করা সম্ভব, হলে দেশটি বিশ্বের উচ্চমধ্য আয়ের দেশে পরিণত হবে। অর্থনৈতিক সমীক্ষায় এমন দাবী করা হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এদিকে মার্কিটের নিজস্ব সমীক্ষা বলেছে, ২০২৫ সালের মধ্যে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ দশমিক ৯ লাখ কোটি ডলারে পৌঁছাবে বলে উল্লেখ করা হয় সরকারি জরিপে। ২০২৫ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে দেশটি বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি জাপানের জিডিপি অতিক্রম করতে পারবে বলে মনে করেন মার্কিট বিশ্লেষকরা।

চলতি বছর ভারতের ভোক্তাবাজারের আকার ১ লাখ ৯০ হাজার কোটি ডলার। ২০২৫ সাল নাগাদ বাজারটি ৩ আলখ ৬০ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দেয়া হয় মার্কিটের প্রতিবেদনে।

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারতের অবস্থান প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। ভারতের অর্থনীতি বৈশ্বিক জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা।

দেশটির ভোক্তাবাজারও বেশ দ্রুতগতিতে বাড়ছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তি হিসেবে ভারত আগামীতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আইএইচএসের সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগের গতি বাড়াতে দেশটি ক্রমে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানিয়েছে একই সূত্র।

অবশ্য প্রতিবেদনে এসব লক্ষ্য পূরণ করতে হলে দেশটির অর্থনৈতিক পরিকল্পনায় বহুমুখী চক্রাকার বিনিয়োগ, সঞ্চয় ও রফতানির ওপর বিশেষ জোর দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026