বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে দাওয়াতুল ইসলামের শোক প্রকাশ

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে দাওয়াতুল ইসলামের শোক প্রকাশ

দেশ বরণ‍্য, আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন আলেমে-দ্বীন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী গত ১৪ আগস্ট সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

আল্লামা সাঈদীর ইন্তেকালে ব্রিটেনের প্রাচীনতম ইসলামি সংগঠন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়‍্যারের কেন্দ্রীয় আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মারফত আলী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় বলেন, মরহুম আল্লামা সাঈদী ইসলাম প্রচারের জন্য বিশ্বব‍্যাপী আজীবন কাজ করেছেন। তাঁর ইন্তেকালে তাঁরা গভীর ভাবে শোকাহত। তাঁর বিদায়ে বাংলাদেশ তথা গোটা মুসলিম  উম্মাহ একজন নির্ভীক  ইসলামি আন্দোলনের এক নক্ষত্রকে হারালো এবং তাঁর অভাব সহজে  পূরণ হবার নয়।

দাওয়াতুল ইসলামের নেতৃবৃন্দ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন এবং  বিশ্বব‍্যাপী অগনিত ভক্তবৃন্দের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

তাঁরা আরও বলেন, ইসলাম প্রচারের জন্য মরহুম সাঈদী আজীবন যে ত‍্যাগ ও কোরবানি করে গেছেন, মহান আল্লাহপাক তাঁর সব নেক আমল গুলো কবুল করুন এবং তাঁকে  জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026