গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি লন্ডন এক্সেল সেন্টারে দুই দিনব্যাপী লন্ডন মুসলিম শপিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
শনি ও রবিবার অনুষ্ঠিত এই উৎসবে প্রায় ৩শ ব্যবসায়ী তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন।
এতে ছিল পোশাক, সুগন্ধি থেকে শুরু করে মজাদার নানা রকম খাবার। শপিং ফেস্টিভ্যাল ক্রেতা আর দর্শনার্থীদের পদচারনায় ছিল মুখর।
সামনে রামাদান আর রামাদানের পরেই ঈদ। তাই ব্রিটেনের মুসলিম কমিউনিটিতে চলছে প্রস্তুতি এবং কেনাকাটা।
ব্রিটেনে প্রায় এক বিলিয়ন পাউন্ডের রামাদান অর্থনীতি থেকে মুনাফার ভাগ নিতে এখন বড় বড় রিটেইল কোম্পানিও এগিয়ে আসছে।
বিগত প্রায় এক দশক আগে লন্ডন মুসলিম শপিং ফেস্টিভ্যাল এর বার্ষিক এই আয়োজনের উদ্যোগ নেন ওয়ালিদ জাহাঙ্গীর। প্রতি বছরই এই উৎসব বড় হচ্ছে।
Leave a Reply