গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যানের যুক্তরাজ্য আগমন উপলক্ষে সংবর্ধনা এবং যুক্তরাজ্যে গাউসিয়া কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হবে।
আগামী ৩রা মার্চ রবিবার বিকাল ৩.০০ টায় মেনর পার্কের Sultan’s Inn, (801 Romford Rd, London E12 6BX) রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ব্রিস্টল সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মওলানা ইকরাম উদ্দিন। সভায় সভাপতিত্ব করবেন নূরে-মদিনা ফাউন্ডেশন, (লন্ডন) ইউকের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, সার্বিক সহযোগীতা ও ব্যবস্থাপনায় থাকবে যুক্তরাজ্যে বসবাসরত আপামর সুন্নি জনতা।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজী গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার এক সংক্ষিপ্ত যুক্তরাজ্যে এসেছেন।
এ সময় তাঁকে স্বাগত জানান নূরে-মদিনা ফাউন্ডেশন, (লন্ডন) ইউকের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply