বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:২২

তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে তার নেতৃত্বে মন্ত্রিসভার ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন।

এই শপথের মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন যাত্রা শুরু হলো। একইসঙ্গে প্রথমবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন তারেক রহমান।

প্রয়াত বাবা এবং মায়ের পর তিনি এই বিরল রেকর্ড গড়লেন। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে এবার ব্যতিক্রমী শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সহস্রাধিক দেশি-বিদেশি অতিথি অংশ নেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো. শাহাবুদ্দিন। পরে তাকে তিনি গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। পরে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের আলাদাভাবে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আজ সকালে সংসদ সদস্য হিসেবে সরকারি ও বিরোধী দলের এমপিরা শপথ নেন। পরে সরকারি দলের সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। পরে তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে শপথ পড়াতে প্রেসিডেন্টের কাছে চিঠি দেয়া হয়।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন-

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২. আমীর খসরু মাহমুদ চৌধুরী

৩. সালাহউদ্দিন আহমদ

৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু)

৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

৬. এ জেড এম জাহিদ হোসেন

৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট)

৮. আবদুল আউয়াল মিন্টু

৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

১০. মিজানুর রহমান মিনু

১১. নিতাই রায় চৌধুরী

১২. খন্দকার আবদুল মুক্তাদীর

১৩. আরিফুল হক চৌধুরী

১৪. জহির উদ্দিন স্বপন

১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)

১৬. আফরোজা খানম (রিতা)

১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

১৮. আসাদুল হাবিব দুলু

১৯. মো. আসাদুজ্জামান

২০. জাকারিয়া তাহের

২১. দীপেন দেওয়ান

২২. আ ন ম এহছানুল হক মিলন

২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)

২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)

২৫. শেখ রবিউল আলম

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন-

১. এম রশিদুজ্জামান মিল্লাত

২. অনিন্দ্য ইসলাম অমিত

৩. মো. শরিফুল আলম

৪. শামা ওবায়েদ ইসলাম

৫. সুলতান সালাউদ্দিন টুকু

৬. কায়সার কামাল

৭. ফরহাদ হোসেন আজাদ

৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)

৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

১০. হাবিবুর রশীদ

১১. মো. রাজিব আহসান

১২. মো. আব্দুল বারী

১৩. মীর শাহে আলাম

১৪. জোনায়েদ সাকি

১৫. ইশরাক হোসেন

১৬. ফারজানা শারমিন

১৭. শেখ ফরিদুল ইসলাম

১৮. নুরুল হক

১৯. ইয়াসের খান চৌধুরী

২০. ইকবাল হোসেইন

২১. এম এ মুহিত

২২. আহমেদ সোহেল মঞ্জুর

২৩. ববি হাজ্জাজ

২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026