শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৪

যুদ্ধ দীর্ঘায়িত করা, ব্যয় বৃদ্ধি এবং ট্রাম্পকে হটানো ইরানের কৌশল

যুদ্ধ দীর্ঘায়িত করা, ব্যয় বৃদ্ধি এবং ট্রাম্পকে হটানো ইরানের কৌশল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ মোকাবিলায় ইরান অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু সুচিন্তিত কৌশল গ্রহণ করেছে।

তাদের মূল লক্ষ্য হলো এই যুদ্ধ কেবল নিজেদের ভূখণ্ডে সীমাবদ্ধ না রেখে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ অসহনীয় হয়ে ওঠে।

ইরানের এই ‘অসম সহনশীলতা’ কৌশলের মূল দিকগুলো তুলে ধরা হলো:

ইরান জানে যে সরাসরি সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সমকক্ষ নয়। তাই তাদের কৌশল হলো, পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলা, প্রতিবেশী দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামানো।

বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত করে আন্তর্জাতিক যোগাযোগে অচলাবস্থা তৈরি করা।

ইরানের লক্ষ্য হলো জ্বালানি তেলের দাম আকাশচুম্বী করা। এতে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়বে, যা ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর প্রচণ্ড অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি করবে।

ইরানের ধারণা, আমেরিকান ক্যাজুয়ালটি (সেনা মৃত্যু) এবং জীবনযাত্রার ব্যয় বাড়লে ট্রাম্পের ‘এমএজিএ’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) সমর্থকরাই এই যুদ্ধের বিরোধিতা শুরু করবে।

ইরান চায় তাদের সস্তা ড্রোন এবং মিসাইল ব্যবহার করে ইসরায়েল ও আমেরিকার অত্যন্ত ব্যয়বহুল ‘মিসাইল ইন্টারসেপ্টর’ (যেমন- থাড আয়রন ডোম বা প্যাট্রিয়ট) ভান্ডার খালি করে দিতে। এটি এক ধরনের ‘স্ট্যামিনা টেস্ট’ বা ধৈর্যের পরীক্ষা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালি নাসরের মতে, ইরান গুণগতভাবে শ্রেষ্ঠ সামরিক বাহিনীর মুখোমুখি হয়েছে। তাই তাদের কৌশল হলো যুদ্ধ জটিল করে তোলা এবং বিশ্ব অর্থনীতির জন্য বিপদ বাড়িয়ে শত্রুর ইচ্ছাশক্তি পরীক্ষা করা।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলি ভায়েজ বলেন, ইসলামিক রিপাবলিকের জন্য টিকে থাকাই হলো বিজয়, সেটির জন্য যত চড়া মূল্যই দিতে হোক না কেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026