শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭

ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে ৫ জেলার যোগাযোগ বন্ধ

ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে ৫ জেলার যোগাযোগ বন্ধ

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারীট্রেন যাচ্ছে ঘটনাস্থলে।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের বিভ্ন্নি হাসপাতালে নেওয়া হয়েছে।

বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেছেন, এখানকার রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্লাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

খাদিজা খাতুন জানান, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্টেন কতক্ষণ নাগাদ পৌঁছাবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026