বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮

আনন্দ উল্লাসে লন্ডনে ২০১৪ সাল বরণ (ভিডিও)

আনন্দ উল্লাসে লন্ডনে ২০১৪ সাল বরণ (ভিডিও)

সুমন আহমেদ: বিশাল আয়োজনের আতশবাজির মাধ্যমে লন্ডনে ২০১৪ সাল বরণ করেন কয়েক লাখ ব্রিটেনবাসী। প্রচলিত ঐতিহ্য অনুযায়ী স্থানীয় সময় ১২টা এক মিনিটে পুরো লন্ডন শহর উৎসব মুখর হয়ে ওঠে এই নববর্ষ বরণের আয়োজন।

লন্ডনে আতশবাজির উৎসবের পাশাপাশি ছিল পিচ ফল ও কলা দিয়ে তৈরি সৌরভ ছড়ানো মিষ্টান্ন। লন্ডনের অন্যতম ঐতিহ্য বিগবেনের ঘড়ির কাটা ১২টা বাজার সাথে সাথে শুরু হয় টাইম কাউন্ট ডাউন। কয়েক লাখ মানুয়ের কন্ঠস্বরে শূনা যায় গত বছরের সকল ক্লান্তি অশান্তি ও গ্লানি মুছে যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান।

ব্রিটেনে বিভিন্ন শহর থেকে আগত লোকজন সন্ধ্যা হওয়ার আগে থেকেই দড়িয়ে থাকেন লন্ডন আই সংলগ্ন আশপাশের এলাকায় যেখান থেকে দেখা যাবে ২০১৪ সালে আতশবাজির বর্ষবরণ। প্রতিবছর বিপুল মানুষের অংশগ্রহণ যেন প্রতি বছর বেড়েই চলেছে। এ সময় হেলিকপ্টারটহল দিতে দেখা যায় আকাশে। বাড়তি নিরাপত্তার জন্য সন্ধ্যার পরপরই সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়ে ডাইভারসন করে দেয়া হয়।। যাতে লোকজনের চলাচলে বিঘ্ন না ঘটে। কাছাকছি কোন ট্রান্সপোর্ট ব্যবস্থা না থাকায় এই কয়েক লাখ লোককে হেটেই পাড়ি দিতে হয় তাদের স্থানীয় গন্তবে। আর যারা দুর দুরান্ত থেকে এসেছের তাদের অপেক্ষা করতে হয় সকাল পর্যন্ত। কারণ তখন পর্যন্ত অনেক যানবাহন চলাচল স্বাভাবিক হতে সময় লেগে যায় কয়েক ঘন্টা।

শীর্ষবিন্দু পাঠকদের সবাইকে নতুন বছর ২০১৪ সালের শুভেচ্ছ।

[youtube id=”VLkT1Qk-SvY” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026