সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩

দিল্লিতে এবার পোলিশ নারীকে ধর্ষণ করল ট্যাক্সিচালক

দিল্লিতে এবার পোলিশ নারীকে ধর্ষণ করল ট্যাক্সিচালক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুনিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ভারতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে । একটি ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটছে। এবার এক পোলিশ নারীকে ট্যাক্সিচালক ধর্ষণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী ওই নারী মথুরা থেকে দিল্লিতে ফিরছিলেন। সঙ্গে ছিল তার দুই বছর বয়সী মেয়ে। ১৫০ কিলোমিটারের যাত্রার কোনো এক স্থানে ওই নারীকে ধর্ষণ করেন ট্যাক্সির চালক। আসার পথে ট্যাক্সিচালক নেশা জাতীয় কিছু দিয়ে অচেতন করে তাকে। মেডিকেল রিপোর্টে ধর্ষণ নিশ্চিত করা গেছে। ট্যাক্সিচালক ওই নারীকে তার কন্যাসহ দিল্লীর রেল স্টেশনের পাশে একটি বেঞ্চে রেখে পালিয়ে যান। পরে জ্ঞান ফিরলে তিনি দেখতে পান পাশে তার মেয়ে কান্না করছে। ধর্ষক ট্যাক্সিচালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026