বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১০

প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তুত রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তুত রাহুল গান্ধী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আসন্ন ভারতের জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাসীন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। মঙ্গলবার হিন্দিভাষী দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ক’দিন আগেই প্রধানমন্ত্রী হওয়ার সব যোগ্যতা রাহুল গান্ধীর রয়েছে মন্তব্য করে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদে সোনিয়াপুত্রের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট করে দেন বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া, তিনি নিজেও পরবর্তী প্রধানমন্ত্রী পদে লড়বেন না বলে ঘোষণা দেন।

আগামী শুক্রবার আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থী ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)। ঠিক তার দু’দিন আগে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে নিজের মানসিক প্রস্তুতির কথা জানিয়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীপুত্র ও ইন্ধিরা গান্ধীর দৌহিত্র রাহুল।

প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে দলের জ্যেষ্ঠ নেতারাই সিদ্ধান্ত নেবেন। ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) পক্ষ থেকে আগামী নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে, এ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। শুক্রবার দিল্লিতে বিশেষ বৈঠকে বসছে কংগ্রেস। ধারণা করা হচ্ছে, সেখানেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ইউপিএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন।

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল বলেন, দল তাকে যে দায়িত্বই দিক, তিনি তা পালন করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, আমি কংগ্রেসের একজন সৈন্য। দলের যেকোনো সিদ্ধান্ত মেনে চলতে প্রস্তুত আমি। কংগ্রেস আমাকে যা করতে বলে আমি তা-ই করতে প্রস্তুত…।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026