রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮

প্রেমিকা লুলিয়াকে নিয়ে দুবাইয়ে অবিসারে গেছেন ভাইজান

প্রেমিকা লুলিয়াকে নিয়ে দুবাইয়ে অবিসারে গেছেন ভাইজান

বিনোদন নিউজ: কবে বিয়ে করছেন সালমান? এ প্রশ্ন শুনতে শুনতে সালমান খান নিজেও বিরক্ত। এর সঠিক উত্তর তিনি কখনো দেননি। সালমানের ৫০ বছরের জীবনে প্রেম এসেছে বহুবার।

সর্বশেষ রোমানীয় মডেল লুলিয়া ভানচুর। তাঁদের প্রেম-বিয়ে নিয়ে বলিউডে নানা গুঞ্জন। কিন্তু কেউ কখনোই স্বীকার করেননি সম্পর্কের কথা। কিন্তু কয়জনের চোখ ফাঁকি দেবেন তাঁরা? সালমানের ভক্ত যে সবখানেই আছেন!

সম্প্রতি সালমান-লুলিয়াকে একসঙ্গে দেখা গেল দুবাইয়ের বিমানবন্দরে। তাঁদের দুজনের একসঙ্গে চলার সে ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে সাড়া ফেলেছে। ১৮ মার্চ দুবাইয়ের এক অনুষ্ঠানে পুরস্কার নেবেন বজরঙ্গি ভাইজান সালমান।

ইন্ডিয়া টুডের এক খবরে জানানো হয়, প্রেম রতন ধান পায়ো ছবির তারকা সালমান দুবাইয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গেলেও সঙ্গী হিসেবে লুলিয়াকে নিয়ে গেছেন। এবারই শুধু নয়, এর আগেও বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে দেখা গেছে। সালমান টুইটারে লুলিয়ার রিয়্যালিটি শোর প্রচারও করেছেন।

সালমান খান সম্প্রতি সুলতান ছবির কাজ নিয়ে ব্যস্ত। ছবিতে ৪০ বছর বয়সী কুস্তিগীরের চরিত্রে দেখা যাবে তাঁকে। এবারের ঈদে মুক্তি পাবে সুলতান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026