শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৭

ক্যাটরিনার নতুন জীবন

ক্যাটরিনার নতুন জীবন

বিনোদন ডেস্ক: ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের প্রেম ভেঙেছে চার মাস আগে। প্রেম চলার সময়টায় দুজন একসঙ্গেই ছিলেন, এক ছাদের নিচে। সম্পর্কে শেষ হওয়ার পর একসঙ্গে থাকার তো আর কোনো প্রশ্নই ওঠে না। রণবীর তাঁর মালপত্র নিয়ে অনেক আগেই বাড়ি ছেড়ে দিয়েছেন। কিন্তু ক্যাট পড়েছিলেন তাঁদের সেই ভালোবাসার নীড়ে।

ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরতে নয়, সেখানে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না ক্যাটের। কারণ, ছয় মাসের অগ্রিম বাড়িভাড়া তাঁরা চুকিয়ে রেখেছিলেন। পুরোনো বাড়িতেও ফেরার উপায় ছিল না। এমন পরিস্থিতিতে পড়ে অনেক দিন ধরেই নতুন বাসা খুঁজছিলেন এই অভিনেত্রী। অবশেষে নতুন একটি অ্যাপার্টমেন্টে উঠছেন ক্যাট।

কিছুদিন আগে গোপনে বাড়ি খুঁজতে বেড়িয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ভক্ত আর পাপারাজ্জিদের যন্ত্রণায় সে সময় অনেক ভোগান্তি পোহাতে হয় তাঁকে। শান্তিমতো যে একটি বাসা খুঁজবেন, তাও পারছিলেন না। ইচ্ছা ছিল মুম্বাইয়ের বান্দ্রায় কোনো অ্যাপার্টমেন্টে থাকবেন। অনেক খোঁজ চালানোর পর মনের মতো একটি বাসা পেলেন ক্যাট। এখন থেকে বান্দ্রার সেই অ্যাপার্টমেন্টই তাঁর নতুন ঠিকানা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026