শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৯

কোন পথে শাহরুখ-আলিয়া

কোন পথে শাহরুখ-আলিয়া

বিনোদন ডেস্ক: বলিউড তারকা আলিয়া ভাট ও বাদশা শাহরুখ খানের মধ্যে কি হতে যাচ্ছে!

কোন পথে হাঁটছেন তারা? দুজনের বয়সের ব্যবধান ২০ বছর। কিন্তু হালে এমনভাবেই তারা চলাফেরা করছেন যে কেউ কিছু বুঝতে পারছেন না। বিশ্বাস হচ্ছে না তো? না হওয়ারই কথা। তবে বিষয়টি কি সেটা জানতে একবার হলেও শাহরুখ-আলিয়ার টুইটারে ঢুঁ মারতে হবে।

সম্প্রতি প্রিজমা অ্যাপ রিটাচ করা একটি ছবি তুলে শাহরুখকে উদ্দেশ্য করে টুইট করেছেন মহেশ ভাট কন্যা। তাতে আলিয়া লিখেছেন, ‘ডিয়ার জিন্দেগি, ইজ ইট ওকে নট টু বি ওকে?’ তারপরে আবার পোস্টে লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি কী করে চলব?

আমার এত প্রশ্ন রয়েছে, তোমার কাছে কি সব উত্তর রয়েছে? এসব দেখে দুজনের ভক্তকুলে হইচই পড়ে গেছে। আসলে কি হচ্ছে তাদের মধ্যে। বিষয়টি এবার খোলাসা করেই বলা যাক। গৌরী শিন্ডের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগির শুটিং চলছে যেখানে আলিয়া ও শাহরুখ, দু’জনেই অভিনয় করছেন।

কিন্তু কোনওভাবেই ঠিক শাহরুখ-কে আলিয়ার অন-স্ক্রিন নায়ক হিসেবে ভাবা যায় না, যদি না তেমন কোনও বিশেষ সম্পর্কের কথা উল্লেখ থাকে ছবির গল্পে। তাই এই ছবিতে কিন্তু তিনি আলিয়ার নায়ক নন।

শোনা যাচ্ছে, শাহরুখের চরিত্রটির বয়স তার আসল বয়সের কাছাকাছি এবং সে আলিয়ার মেন্টর। ছবিতে সে নায়িকাকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এবং তার জীবনের প্রেম খুঁজে পেতে সাহায্য করে।

শাহরুখ-আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন আদিত্য রায় কাপুর, আলি জাফর, কুনাল কাপুর এবং অঙ্গদ বেদি। আগামী ২৫শে নভেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026