বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৫

দক্ষিণী ছবির মধ্য দিয়ে প্রত্যাবর্তন

দক্ষিণী ছবির মধ্য দিয়ে প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক: বহুদিন ধরেই বলিউড অভিনেত্রী কাজলের কামব্যাকের খবর শোনা যাচ্ছিল। অবশেষে এলো সেই মুহূর্ত। প্রায় দু’দশক পর ‘কলিউড’ অর্থাৎ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফিরছেন কাজল।

সৌজন্যে পরিচালক সৌন্দর্য রজনীকান্তের পরের ছবি ভেলাইয়িলা পাট্টাথারি ২। দিন কয়েকের মধ্যেই চেন্নাইতে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। কাজলের সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন ধানুষ।

টুইটারে প্রথম দিনের ফটোশুটের ছবি শেয়ারও করেছেন কাজল। ইদানীং খুব বেছে বেছে চিত্রনাট্যে সই করেন নায়িকা। দিলওয়ালে’র পর হাতে কোনো ছবিও ছিল না কাজলের।

স্বামী অজয় দেবগণের প্রোডাকশন হাউসের দেখভাল করতেই বেশির ভাগ সময় কাটে। শোনা যায় ‘শিবায়’র পর নতুন করে কাজলের জন্য স্ক্রিপ্ট লিখবেন অজয়। হোম প্রোডাকশনের ব্যানারেই কামব্যাক হবে তার।

কিন্তু আপাতত পছন্দের অফার না পাওয়ায় দক্ষিণী ছবিকেই কামব্যাকের জন্য বেছে নিয়েছেন কাজল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026