বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭

রিভেঞ্জ পর্নো বন্ধে এবার ব্যবহারকারীর নগ্ন ছবি চাইছে ফেসবুক

রিভেঞ্জ পর্নো বন্ধে এবার ব্যবহারকারীর নগ্ন ছবি চাইছে ফেসবুক

প্রযুক্তি আকাশ ডেস্ক: বর্তমানে সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন এটি ব্যবহার করছে। ব্যক্তিগত কথা, ছবি, ভিডিও শেয়ার করছে।

এছাড়া কখনো কখনো ভয়ানক ঘটনা ঘটছে এর মাধ্যমে। গোপন ছবি ফেসবুকে প্রকাশ হয়ে যাওয়ায় আত্মহত্যাও করছে অনেকে। এখন সেই রকম ছবিই চাচ্ছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ নগ্ন ছবি দিতে হবে ফেসবুককে।

প্রতিষ্ঠানটি বলছে, কোনো ব্যবহারকারী যদি আগেই তাদের কাছে নগ্ন ছবি পাঠিয়ে দেন, তাহলে তারা নিশ্চিত করবে ওই ছবিটি আর কেউ কখনোই ফেইসবুকে পোস্ট করতে পারবেন না। ওই ছবিটি তারা ব্লক করে দেবে। তাই ব্যবহারকারীর নিজের নিরাপত্তার স্বার্থেই নগ্ন ছবি পাঠাতে বলা হচ্ছে।

দেখা যায়, প্রতিহিংসার বশবর্তী হয়ে অনেকেই ফেইসবুকে অন্তরঙ্গ সম্পর্কের ছবি ও ভিডিও ছেড়ে দেয়। একে বলা হয় ‘রিভেঞ্জ পর্নো’। এ ধরনের প্রতিশোধমূলক নগ্ন ছবি প্রকাশ ঠেকাতেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক। তবে এখানে কথা থেকেই যাচ্ছে। আর সেটা হচ্ছে ফেইসবুককে বিশ্বাস করা নিয়ে। তারা কতটুকু গোপনীয়তা রক্ষা করতে পারবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটি বলছে, তারা ওই সব ছবি স্টোর করে রাখবে না। এর বদলে ডিজিটাল পদ্ধতিতে আঙুলের ছাপের মাধ্যমে হুবহু ছবি মেলানোর প্রযুক্তি তৈরি করা হবে। ফলে ভবিষ্যতে ওই ছবি আর কেউ পোস্ট করতে পারবেন না।

এই পদ্ধতি আগামী বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ায় চালু করতে যাচ্ছে ফেইসবুক। এর পর পরে ধীরে ধীরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাতেও তা চালু করা হবে। নিউইয়র্কভিত্তিক সেক্সুয়াল প্রাইভেসি নিয়ে কাজ করা আইনজীবী ক্যারি গোল্ডবার্গ বলেন, এটা ভালো উদ্যোগ। কারণ, এতে রিভেঞ্জ পর্নো বন্ধ হবে।

তবে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ লেসলে কারহার্ট বলেন, ভালো হলেও এতে বিপর্যয়ও ঘটে যেতে পারে। কারণ, একটি ডিজিটাল ছবি পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। কারণ এসব ফরেনসিক মেমোরিতে থেকে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026