বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬

সেলফি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন

সেলফি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন

প্রযুক্তি আকাশ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের কিছু অ্যাকাউন্টধারীর পরিচয় নিশ্চিত করতে মুখমণ্ডলের পরিষ্কার ছবি আপলোড করতে বলছে। তবে এমন ভেরিফিকেশন পদ্ধতি ফেসবুকে একেবারেই নতুন না।

অনেক ব্যবহারকারী রেডিট এবং ফেসবুক হেল্প সেন্টারে চলতি বছরের এপ্রিলে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছিল।

সন্দেহজনক ফেসবুক অ্যাকাউন্টধারীর স্ক্রিনে একটি বার্তা দেখানো হচ্ছে- ‘অনুগ্রহ করে আপনার একটি ছবি আপলোড করুন যেখানে আপনার মুখমন্ডল পরিষ্কারভাবে বোঝা যায়।

ছবি পাঠালে আমরা এটি অ্যাকাউন্টে মিলিয়ে দেখব এবং স্থায়ীভাবে ওই ছবি আমাদের সার্ভার থেকে মুছে ফেলব’।

বিশ্বব্যাপী এমন ফিচারের মাধ্যমে ফেসবুক তাদের সাইটে সন্দেহজনক কার্যক্রম সহজেই সনাক্ত করতে পারবে। এছাড়া নতুন অ্যাকাউন্ট তৈরি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, অ্যাড পেমেন্ট সিস্টেম অথবা বিজ্ঞাপন তৈরি ও সম্পাদনায় এটি ব্যবহার করা হবে। দ্য ভার্জে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক।

এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। একজন ব্যবহারকারী উক্ত বিষয়গুলোর যেকোনো একটির ক্ষেত্রে ফেসবুক ছবি মিলিয়ে দেখবে। এটি তখনই কাজ করবে যখন ব্যবহারকারী ফেসবুকে সঠিক ছবি দিবে যা আগে কখনো ফেসবুকে আপলোড করা হয়নি।

ছবি দেওয়ার পরে বিশ্লেষণ করার সময় গ্রাহক ৭২ ঘণ্টা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। বিশ্লেষণের পর ফেসবুক গ্রাহকের সাথে কন্টাক্ট করলে আবার অ্যাকাউন্ট সচল হয়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026