রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৪

রাষ্ট্রীয় ব্যাংকে আলাদা বেতন কাঠামো হচ্ছে মার্চ থেকে

রাষ্ট্রীয় ব্যাংকে আলাদা বেতন কাঠামো হচ্ছে মার্চ থেকে

শীর্ষবিন্দু নিউজ: চলতি মাস থেকেই আলাদা বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। ফলে, এ মাস থেকেই নতুন বেতন কাঠামোতে বেতন-ভাতা পাবেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। তবে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বাংলাদেশ ব্যাংকের বেতন কাঠামোর বাস্তবায়ন কোন মাস থেকে বাস্তবায়ন হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের আলাদা বেতন কাঠামো নিয়ে আইনি জটিলতার নিষ্পত্তি হয়েছে। আইন মন্ত্রণালয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মতামতের সঙ্গে একমত হয়েছে। ফলে, বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো করতে আলাদা আইন তৈরির প্রয়োজন হবে না। এ যুক্তিতে চূড়ান্ত পর্যায়ে এসেও গত বছরের নভেম্বর মাসে ঝুলে গিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আলাদা বেতন কাঠামো। তবে এখন আর আইনি কোনো বাধা থাকলো না।

একটি সূত্র জানায়, আসছে সপ্তাহের মধ্যে বিভিন্ন ব্যাংকে নতুন বেতন কাঠামোর বিষয়ে চিঠি দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যাংকিং বিভাগের সচিব ড. এম আসলাম আলম শুক্রবার জানান, বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নে এখন আর আইনি কোনো বাধা নেই। আইন মন্ত্রণালয় আমাদের সুপারিশের সঙ্গে একমত হয়েছে। সূত্র বলছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরই মধ্যে এটি অনুমোদন করেছেন।

সূত্র বলছে, আইন মন্ত্রণালয়ের অনাপত্তি ব্যাংকিং বিভাগের কাছে এসেছে। অর্থমন্ত্রীও তা ছাড় দিয়েছেন। তাই, আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি হতে পারে। আর প্রজ্ঞাপন জারি করে চলতি মার্চ থেকেই বেতন-ভাতা দিতে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে বলা হবে। সূত্র বলছে, দেশের ব্যাংকিং খাতে প্রায় হাজার লোক কাজ করছেন। বর্তমানে তাদের ২০টি গ্রেড রয়েছে। কিন্তু নতুন প্রস্তাবনায় সেটি ১১ গ্রেডে নামিয়ে ন্যূনতম বেসিক রাখা হয়েছে ৬ হাজার টাকা। আর সর্বোচ্চ হচ্ছে ৫৫ হাজার টাকা।

এদিকে, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংককে নতুন কাঠামো অনুযায়ী, বেতন বাস্তবায়নের জন্য শিগগিরই চিঠি দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, প্রচলিত সব সুযোগ-সুবিধা বহাল রেখে ব্যাংকের নতুন বেতন কাঠামো তৈরি করেছে ব্যাংকিং বিভাগ। গত নভেম্বরে এটি চূড়ান্ত হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা দেখা দেয়। বাংলাদেশ ব্যাংকের বেতন কাঠামোর বিষয়টি পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের আওতাভুক্ত হওয়ায় তা বাস্তবায়ন করতে পারেনি মন্ত্রণালয়। এ কারণে মতামতের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় তিন মাস পরীক্ষা-নিরীক্ষা শেষে এ অনাপত্তি দিলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026