মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৪

গণবিক্ষোভের কারণে ব্রিটেন সফরের পরিকল্পনা নেই ডোনাল্ড ট্রাম্পের

গণবিক্ষোভের কারণে ব্রিটেন সফরের পরিকল্পনা নেই ডোনাল্ড ট্রাম্পের

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সম্প্রতি এক ফোনালাপের সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে’কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ব্রিটেনের জনগণ তার সফরের প্রতি সমর্থন না জানানো পর্যন্ত তিনি সেখানে রাষ্ট্রীয় সফরে আসবেন না। সফরকালে প্রতিবাদ-বিক্ষোভ হলেও তিনি যুক্তরাজ্য সফর করবেন না।

ট্রাম্পের এ বক্তব্যে বেশ বিস্মিত হয়েছেন মে। ট্রাম্প ক্ষমতায় আসার মাত্র সাত দিনের মাথায় ওয়াশিংটন সফর করেন মে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তিনি হয়েছিলেন আমেরিকা সফরকারী প্রথম বিদেশি নেতা।

ট্রাম্প-মে এই ফোনালাপের কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ডাউনিং স্ট্রিটের এক উপদেষ্টা। ফোনালাপের সময় তিনি উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে তিনি এ তথ্য দিয়েছেন।

অবশ্য এ ফোনালাপ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ডাউনিং স্ট্রিটের মুখপাত্র। হোয়াইট হাউস অবশ্য গার্ডিয়ানের এ প্রতিবেদনকে অসত্য দাবি করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, প্রধানমন্ত্রী তেরেসা মে’র প্রতি প্রেসিডেন্টের অসাধারণ শ্রদ্ধা রয়েছে। বিষয়টি কখনোই ফোনালাপে আসেনি।

লেবার নেতা জেরেমি করবিন টুইটারে ট্রাম্পের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন, স্বাগতম, বিশেষ করে লন্ডনের মেয়রের ওপর আক্রমণ ও প্যারিস চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের জন্য রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণ জানানো হয়। ট্রাম্প সে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026