রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯

ব্রেক্সিট নিয়ে বিতর্কের সব সুযোগ থাকবে পার্লামেন্টে

ব্রেক্সিট নিয়ে বিতর্কের সব সুযোগ থাকবে পার্লামেন্টে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে বিতর্কের সব সুবিধা থাকবে।

তবে আনুষ্ঠানিক ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টে ভোট হবে না। বুধবার পার্লামেন্টে এমন কথা বলেছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে যাওয়া নিয়ে নিজের পরিকল্পনা বিস্তারিত প্রকাশ করতে প্রধানমন্ত্রী তেরেসা মের ওপর চাপ রয়েছে। তবে পার্লামেন্টের ওই অধিবেশনে তিনি বলেছেন, ব্রেক্সিট ত্যাগ করার কোনে সুযোগই নেই। তবে ব্রেক্সিট নিয়ে কি ধরনের আলোচনা হবে তা অনিশ্চিত। অনেকেই বলেন, এটা হবে সবচেয়ে কঠিন সংলাপ।

এতে বিনিয়োগকারী ও অর্থনীতিতেও প্রভাব পড়েছে। বিশেষ করে ‘হার্ড ব্রেক্সিট’-এর ধারণার দিকে যতই এগিয়ে যাচ্ছে ততই বৃটিশ মুদ্রার ওপর এর প্রভাব পড়ছে। ইউরোপীয় ইউনিয়নে ৫০ কোটি ভোক্তার কাছে তাদের রয়েছে একক বাজার সুবিধা।

সেক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। জুনে ব্রেক্সিট নামের গণভোটের পর ডলারের বিপরীতে স্টার্লিংয়ের দরপতন হয়েছে শতকরা ১৮ ভাগ। কিন্তু লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ সক্রিয় হচ্ছে না সহসাই এমন কথার পর তার কিছুটা উন্নতি হয়েছে।

এ অনুচ্ছেদ সক্রিয় করা হলে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে বৃটেন সময় পাবে মাত্র দু’বছর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026