রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪২

বিদেশের মাটিতে দেশের অপরাজনীতি বন্ধে প্রবাসীদের দাবি

বিদেশের মাটিতে দেশের অপরাজনীতি বন্ধে প্রবাসীদের দাবি

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ এবং এনসিপির কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত সোমবার রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে মে ফেয়ার হলের পেছনের সড়কে প্রায় ২০ মিনিট ধরে চলা এই হাতাহাতি ও সংঘর্ষে চারজন গুরুতর মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশকে বারবার লাঠিচার্জ করতে হয়।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বপ্রস্তুতি নিয়ে অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে, যা এনসিপির নেতাকর্মীদের অপ্রস্তুত করে ফেলে। এর আগে ১৪ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামের কর্মসূচিকেও ঘিরেও প্রতিবাদের ঘটনা ঘটেছিল।

এই সংবর্ধনা সফর শুরু হয় ১৩ নভেম্বর এবং ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সংঘর্ষের পর স্থানীয় একটি বাংলা কমিউনিটি টেলিভিশন চ্যানেলে তার নির্ধারিত সরাসরি অনুষ্ঠান বাতিল হয়। পরে তিনি লন্ডনের কিংস কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি ও পর্যবেক্ষকদের মতে, এই বিশৃঙ্খলা প্রকৃত রাজনৈতিক বিতর্কের চেয়ে সাজানো উসকানির ফল ছিল বেশি। অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভকারীরা অতিথিদের দিকে ডিম ও পানির বোতল ছুড়ে মারে।

অথচ নাহিদ ইসলাম নির্ধারিত সন্ধ্যার কর্মসূচির তিন ঘণ্টারও বেশি আগে বিকেল ৩টায় মে ফেয়ার হলে প্রবেশ করেন এবং কারও সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ ছাড়াই পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান।

কমিউনিটির বিশিষ্টজনদের অভিযোগ, অংশগ্রহণকারীদের অনেকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) আবেদন জোরদার করতে—যাতে তারা বাংলাদেশে ফিরে যেতে পারবেন না বলে যুক্তি দেখাতে পারেন।

পুলিশের প্রতিবেদন, হাসপাতালের নথি ও ছবি সংগ্রহের লক্ষ্যে সংঘর্ষে অংশ নেন বা উসকে দেন। মনোযোগ আকর্ষণের এই মহড়া পুরো ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের জন্য চড়া মাশুল ডেকে আনছে।

রমফোর্ডের এই বিশৃঙ্খলার ফলে উগ্র ডানপন্থি রাজনীতিকরা রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ পেয়েছেন।

রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ একে বিদেশি বিরোধ নিয়ে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি মবদের লড়াই বলে আখ্যা দিয়ে ব্রিটেনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।

সাবেক রিফর্ম ইউকে এমপি রুপার্ট লোও একইভাবে মন্তব্য করেন যে, বাংলাদেশ নিয়ে তার কোনও মাথাব্যথা নেই এবং ‘সবাইকে ফেরত পাঠাও’। এর ফলে লন্ডন, লুটন, বার্মিংহাম ও ওল্ডহ্যামে শান্তিতে বসবাসরত পরিবার, ব্যবসায়ী ও পেশাজীবীরা কর্মস্থল ও পাড়া-মহল্লায় ঢালাও সন্দেহের মুখে পড়েছেন।

কমিউনিটির প্রতিনিধিরা হতাশা প্রকাশ করে বলেছেন, ঢাকার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা ব্রিটেনের রাস্তায় ছড়িয়ে পড়ছে।

ব্রিটিশ-বাংলাদেশি একজন বাসিন্দা জানান, রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতা, ভীতি প্রদর্শন বা আগ্রাসী আচরণের অজুহাত হতে পারে না; এমন দৃশ্য অত্যন্ত ঘৃণ্য ও লজ্জাজনক। ব্রিটেনে দলীয় বিদ্বেষ আমদানি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বিশ্লেষকদের মতে, ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত সম্প্রদায় ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ মূলধারার রাজনীতিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করলেও ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের একাংশ এখনও পূর্ব লন্ডনের রাস্তায় গোষ্ঠীগত সংঘর্ষে আটকে আছে।

বহুদিন ধরে চলে আসা বিদেশের মাটিতে দেশের রাজনীতির নামে দেশের সম্মানহানি ও রাস্তা বন্ধ করে এ মারামারির অপচর্চা বন্ধ করার দাবি জানিয়েছেন প্রবাসীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026