রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯

বৃটিশ পার্লামেন্টের ভিতরে ধর্ষণের অভিযোগ

বৃটিশ পার্লামেন্টের ভিতরে ধর্ষণের অভিযোগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ পার্লামেন্টের ভিতর একজন এমপির অফিসে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বয়স ২৩ বছর। সে সাউথ তানেটের এমপি ক্রেইক ম্যাকিংলের প্রধান সহকারী কর্মকর্তা। নাম স্যাম আর্মস্ট্রং। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।

মেট্রোপলিটন পুলিশ বলেছে, শুক্রবার এ ঘটনার পর সন্দেহজনকভাবে ২৩ বছর বয়সী স্যামকে গ্রেপ্তার করেছে তারা। তারা আরও মনে করছে, কথিত ধর্ষণের ঘটনা ঘটেছে একজন এমপির অফিসের ভিতর।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, যৌন অপরাধ, বিপথে পরিচালনা করা ও শিশু নির্যাতন বিভাগের গোয়েন্দারা ১৪ই অক্টোবর শুক্রবার হাউজ অব পার্লামেন্টের ভিতর ধর্ষণের এ অভিযোগ তদন্ত করছেন। একই দিনে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

হাউজ অব কমন্সের এক মুখপাত্র বলেছেন, পার্লামেন্ট এস্টেটের ভিতর এমন একটি ঘটনার খবর তিনি জানতে পেরেছেন। বিষয়টি মেট্রোপলিটন পুলিশ সার্ভিস থেকে তদন্ত করা হচ্ছে।

এক্ষেত্রে পুলিশকে নিবিড়ভাবে সহযোগিতা করছে পার্লামেন্ট। তদন্ত চলাকালে এ বিষয়ে আর মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026