মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৫

ট্রাম্পের কাছে ক্যাটরিনার প্রশ্ন

ট্রাম্পের কাছে ক্যাটরিনার প্রশ্ন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার বিতর্কিত বক্তব্য এবং নীতিমালা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের কাছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফেরও একটি প্রশ্ন আছে।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাল গালিচায় ক্যাটরিনাকে প্রশ্ন করা হয় যদি কখনো সুযোগ পান তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কোন প্রশ্নটি করবেন?

উত্তরে ক্যাটরিনা বলেন, আমি জানতে চাইব তার চামড়ার রঙ কী আসল? শুধু তাই নয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বলে জানান এ অভিনেত্রী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা বার বার দেখো। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের সঙ্গে তার সিনেমা ‘জাগ্গা জাসুস’।

এছাড়া খুব শিগগিরই সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026