বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫

বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে গালি খেলেন প্রিয়াঙ্কা

বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে গালি খেলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: এবার এক বৃদ্ধার গালাগালির মুখে পড়লেন প্রিয়াঙ্কা। দোষের মধ্যে তিনি শুধু ওই বৃদ্ধাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনাটার কথা জানিয়েছেন নায়িকা।

একবার যাতায়াতের পথে বিমানবন্দরে প্রিয়াঙ্কা দেখেন বেশ কিছু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধা। প্রিয়াঙ্কা তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান। জানতে চান, তিনি একটা-দুটো ব্যাগ বয়ে দেবেন কি না! আর তাতেই আত্মসম্মানে আঘাত লাগে বৃদ্ধার! তিনি বেশ কড়া করেই বকে দেন নায়িকাকে।

এও জানিয়ে দেন, বয়স হয়েছে বলেই যে তাকে যুবতীর সাহায্য নিতে হবে, তার কোন মানে নেই!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026